Freelance Fest
Online community of world wide freelancers
 
  Index  •  Chat   •  FAQ  •  Search  

It is currently Thu Sep 09, 2010 10:18 am




Post new topic Reply to topic  [ 7 posts ] 
 বাংলাদেশী ডিজাইনারদের জন্য একটি ট্রেনিং সাইট 
Author Message
 Post subject: বাংলাদেশী ডিজাইনারদের জন্য একটি ট্রেনিং সাইট
PostPosted: Tue Oct 20, 2009 6:25 am 
Site Admin
User avatar

Joined: Sat Nov 08, 2008 8:27 pm
Posts: 84
ইদানিংকালে আমাদের দেশে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং নিয়ে অনেকেরই, বিশেষ করে তরুনদের যথেষ্ঠ আগ্রহ তৈরি হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে সঠিক দিকনির্দেশনার অভাবে তাদের মধ্যে বেশিরভাগই নিজের প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। বেশিরভাগই দেখা যায় গুগল এ্যাডসেন্স বা নেটবাক্স ইত্যাদি নিয়ে খুব মাথা ঘামান। ব্লগার বা এই জাতীয় ফ্রি ব্লগিং সাইটে রেজিষ্ট্রেশন করে, দুএকটা পোস্ট দিয়ে তাতে মূলত মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন প্রদর্শন করা হয়, যা সত্যি দৃষ্টিকটূ লাগে। অনেকে আবার দেখা যায় অন্যের সাইট থেকে লেখা কপি/পেস্ট করে চালিয়ে দেয়। আমার সাইটের আর্টিকেলগুলো যে আমি কত অসংখ্য সাইটে কপি হতে দেখেছি তার হিসেব নেই। প্রকৃতপক্ষে এগুলো নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই নেই। আমার মূল বক্তব্য হচ্ছে এইসব কাজ করে তরুণরা শুধুমাত্র তাদের মূল্যবান সময়টুকুই অপচয় করছে। বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা যে কতটা কষ্টসাধ্য ব্যাপার তা মনে হয় বেশিরভাগই জানেন না। হাতেগোণা কয়েকজন হয়ত সফলতা পেতে পারেন, তবে বেশিরভাগের কাছেই তা বোধগম্য হয়ে উঠে না। সত্যি বলতে কি এধরনের কাজে কিছুটা পড়ালেখারও প্রয়োজন রয়েছে, এই যেমন SEO (Search Engine Optimization), Internet Marketing ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নিয়েই তবে এগুলো শুরু করা উচিত।

সে যাই হোক, এবার কাজের কথায় আসি। অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন যে, বাংলাদেশীদের জন্য একটি মার্কেটপ্লেস চালু করার জন্য। আমিও ঠিক এরকম একটি সাইট চালু করার কথা অনেকদিন থেকে ভাবছিলাম। সেই ধারণা থেকে একটি মার্কেটপ্লেস তৈরির প্রকল্প হাতে নিয়েছি। মার্কেটপ্লেসটির মূল বৈশিষ্ট্যগুলো হবে নিম্নরূপ:

* এটি হবে কম্পিউটার গ্রাফিক্স অর্থাৎ ফটোশপ/ইল্যাস্ট্রেটর দিয়ে তৈরি ডিজাইন, টেম্পলেট ইত্যাদি বিক্রির ওয়েবসাইট।
* মার্কেটপ্লেসে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা রেজিষ্ট্রেশন করে তাদের ডিজাইনগুলো নিয়মিত জমা দিবে।
* বিদেশী ক্লায়েন্টরা সেগুলো মার্কেটপ্লেস থেকে সুলভমূল্যে কিনবে।

এখন প্রশ্ন হল, কেন শুধুমাত্র গ্রাফিক্সের জন্য মার্কেটপ্লেস তৈরির চিন্তা করছি? তার কারণ হল নতুন নতুন ওয়েবসাইটের আগমণের সাথে সাথে এই ধরনের কাজের চাহিদা দিন দিন শুধু বৃদ্ধিই পাচ্ছে।

পরবর্তী প্রশ্ন হল, মার্কেটপ্লেসকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশী ভাল ডিজাইনার কোথায় পাওয়া যাবে, আর যারা ডিজাইন জানেন না তাদের জন্য কি ব্যবস্থা? সেই লক্ষ্যে আমি একটি সুদূর প্রসারী চিন্তাভাবনা করছি। প্রথম অবস্থায় আমার ইচ্ছে হল, নতুনদেরকে ৩ থেকে ৬ মাস প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে তোলা। প্রশিক্ষণ দেয়া হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ যে কেউ নিজের ঘরে বসে প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করতে পারবে। পরবর্তীতে তাদের মধ্য থেকে ৫০ বা ১০০ জনকে নিয়ে মার্কেটপ্লেসটি যাত্রা করা হবে।

প্রশিক্ষণ ওয়েবসাইটটি নিয়ে আমার আরো অনেক পরিকল্পনা রয়েছে। তবে তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই প্রশিক্ষণ ওয়েবসাইটে আপনি কি কি ফিচার আশা করছেন? আপনাদের মতামতের উপর ভিত্তি করেই ওয়েবসাইটটি তৈরি শুরু করে দিব।

_________________
http://www.freelancerstory.blogspot.com


Offline
 Profile  
 
 Post subject: Re: বাংলাদেশী ডিজাইনারদের জন্য একটি ট্রেনিং সাইট
PostPosted: Thu Dec 17, 2009 7:31 am 
Newbie

Joined: Fri Sep 04, 2009 8:32 am
Posts: 5
Hi
At first I thanks to u for planning about this training website. I am agree with u. I want to see your site as a complete design learning site in future.

Thanks.


Offline
 Profile  
 
 Post subject: Re: বাংলাদেশী ডিজাইনারদের জন্য একটি ট্রেনিং সাইট
PostPosted: Thu Dec 17, 2009 7:56 am 
Site Admin
User avatar

Joined: Sat Nov 08, 2008 8:27 pm
Posts: 84
nazmul40 wrote:
Hi
At first I thanks to u for planning about this training website. I am agree with u. I want to see your site as a complete design learning site in future.


We have already started designer training website. It is in beta version and will be available for public access after few months. Here is the url: http://designer.webcraftbd.com/

_________________
http://www.freelancerstory.blogspot.com


Offline
 Profile  
 
 Post subject: Re: বাংলাদেশী ডিজাইনারদের জন্য একটি ট্রেনিং সাইট
PostPosted: Sat Feb 06, 2010 6:13 am 
Newbie

Joined: Sat Feb 06, 2010 5:33 am
Posts: 1
Jakaria vai
this site is new for me. So i don't understand today but tried now. I am a fan of you. I want to develop my careear. It's a feeling of main that i will communicate with you but how ? plz help me.
I know website design but not profetional. plz see my site: http://nextbarisal.com

my short profile:
name: alamin hossain
mobile: 01718928077

plz call me (its a request of you bec i don't know you number)


Offline
 Profile  
 
 Post subject: Re: বাংলাদেশী ডিজাইনারদের জন্য একটি ট্রেনিং সাইট
PostPosted: Fri Apr 02, 2010 2:36 pm 
Newbie

Joined: Fri Apr 02, 2010 2:17 pm
Posts: 4
আচ্ছা ভাইয়া .......আমি কি এডবো ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখি তাহলে কি ওয়েব ডিজাইন করতে পারবো? এক্ষেত্রে কি আমাকে কোআর্ক ও শিখতে হবে?

আমি অবশ্য হালকা পাতলা এইচ টি এম এল পারি । ফটোশপ দিয়ে ওয়েবসাইট বানিয়ে এটা কি এইচ টি এম এলে ট্রান্সফার করতে হবে নাকি সরাসরি আপনার সাইটে জমা দিলেই হবে??


ধন্যবাদ আপনার এই ফোরামের জন্য। ( একটা মেইল করেছি ...দেখবেন প্লীজ)

_________________
http://shamimnasir.com
http://bdtalks.com


Offline
 Profile  
 
 Post subject: Re: বাংলাদেশী ডিজাইনারদের জন্য একটি ট্রেনিং সাইট
PostPosted: Tue Apr 27, 2010 6:21 am 
Newbie

Joined: Tue Apr 27, 2010 6:16 am
Posts: 1
আপনার চিন্তা ভাবনা আনেক ভাললেগেছে। আমাদের মত ডিজাইনারদের জন্য আপনার সহযোগী অতি প্রয়োজন। তাই আপনি আমাদেরদিকে সাহায্যের হাত বারিয়েদেন। আমরা আপনার পানে চেয়ে আছি।


Offline
 Profile  
 
 Post subject: Re: বাংলাদেশী ডিজাইনারদের জন্য একটি ট্রেনিং সাইট
PostPosted: Tue Apr 27, 2010 6:28 am 
Site Admin
User avatar

Joined: Sat Nov 08, 2008 8:27 pm
Posts: 84
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

সাইটটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। সাইটটির লিংক হচ্ছে - http://designer.webcraftbd.com সামনে আরো নতুন নতুন ফিচার আসছে। এই মূহুর্তে সাইটে বাংলা টিউটোরিয়াল, ব্লগ অথবা কেবলমাত্র মতামত প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। আশা করছি সাইটটিকে সার্থক করতে আপনার সার্বিক সহযোগিতা পাব। এই লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন - http://designer.webcraftbd.com/signup.php

আপনি যদি ফটোশপের টিউটোরিয়াল লিখতে না জানেন তাহলে যেকোন একটি ইংরেজি ওয়েবসাইটের টিউটোরিয়াল অনুবাদ করেও অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই মূল টিউটোরিয়ালের লিংক উল্লেখ করতে হবে। যেসকল ওয়েবসাইটে ফটোশপের টিউটোরিয়াল পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হল -
- http://www.tutorial9.net
- http://www.photoshoplady.com
- http://www.tutorial9.net
- http://psd.tutsplus.com
- http://psdvibe.com
- http://psdlearning.com

_________________
http://www.freelancerstory.blogspot.com


Offline
 Profile  
 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 7 posts ] 


 Who is online 

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  

 
Index  |  FAQ  |  Search

phpBB skin developed by: John Olson
Powered by phpBB © 2000, 2002, 2005, 2007 phpBB Group